-মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের ২ আসনের সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, দৈনিক কালবেলা নতুন রুপে এক বছরের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দেশের অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রতিটি উপজেলায় প্রতিনিধি থাকায় অল্প সময়ের মধ্যেই সংবাদগুলো অনলাইনে প্রচারসহ ভিডিও দেখা যায়। কালবেলা নিউজে ভিডিও সাথে যারা ভয়েজ দেন তাদের বলাটাও খুব সুন্দর। আমি কালবেলার নিউজ দেখি। কালবেলার পত্রিকা ও ভিডিও নিউজ আমার কাছে ভালো লাগে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আনন্দময় মূহুরর্তের মধ্য দিয়ে আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয় কালবেলার নতুন রুপে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
তিনি আরও বলেন, দেশ বিদেশের যে কোন জায়গাই কোন ঘটনা ঘটার সাথে সাথেই কালবেলা অনলাইনে নিউজ দেখা যায়, সাথে ভিডিও। কালবেলা পরিবারের প্রতিটি সদস্যেদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকে এত দুর আসতে পেরেছে তারা। সে জন্য আমি কালবেলা পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই এবং আশা করি তাদের এই প্রচেষ্টায় কালবেলা এক দিন এদেশের এক নাম্বার পত্রিকা হবে।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, আহম্মেদ সাব্বির সোহেল, আরটিভির স্টাফ রিপোটার জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মতিউর রহমান মতি, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার বি এম খোরশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, শাহানুর ইসলাম, সাবেক কার্যকরী পরিষদের সদস্য ও প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি, সাব্বিরুল আহাম্মেদ সাবু, সাবেক ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, মোঃ সালাউদ্দিন রিপন, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম, এখন টেলিভিশনে জেলা প্রতিনিধি আসাদুজ জামান লিমন, দৈনিক কালবেলা পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধিসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
#
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com