প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মানিকগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
মানিকগঞ্জ প্রতিনিধিঃ১৬ আগস্ট
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে বিএনপি।
আজ সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাঈদ।
আফরোজা খান রিতা বলেন, দেশের মানুষ ভালো নেই। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। গনতন্ত্র নেই। এদেশের মানুষের গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। যারা নির্দেশনা মানবে না, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোচনাসভাশেষে বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ অসুস্থ সকলের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এই দোয়া ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com