শাহীন তারেক,মানিকগঞ্জ ,৮ সেপ্টেম্বর
দাবীকৃত চাঁদা না পাওয়ায় পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পাটখড়ি বোঝাই ট্রলারটি রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলে যাচ্ছিল। পথিমধ্যে হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে তিন হাজার টাকা দাবি করে।
এসময় ট্রলারে থাকা লোকজন তাদের আড়াই হাজার টাকা দিতে রাজিও হয়েছিল। কিন্তু দাবি করা টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রলারে আগুন দেখে নদীর পাড়ের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রলারে থাকা রাজবাড়ী জেলার পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন জানায়, সকাল আনুমানিক সাড়ে ৯টায় অন্য আরেকটি ট্রলার যোগেএসে আমাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
এব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com