প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ
ঢাকা আরিচা মহাসড়কের যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কায় নিহত ৩ জন
মানিকগঞ্জ সংবাদদাতা ,৬ এপ্রিল
ঢাকা আরিচা মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
আজ বুধবার পৌনে ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ সম্পর্কে গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, বুধবার দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়। একই দুর্ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হয়েছে।
শাহীন তারেক
- মানিকগঞ্জ
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com