মানিকগঞ্জ প্রতিনিধি,৪ অক্টোবর
প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎকারী এ আর সি ইট খোলার মালিক আব্দুর রাজ্জাক এর বিচারের দাবিতে মানিকগঞ্জ মিতোরা বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, ইদ্রিস আলী,আব্দুল খালেক বাবু,রাকিব হোসেন প্রমুখ।
ভুক্তভোগীরা জানান, ইট দেবার কথা বলে টাকা নিয়ে এখন আর ইট দিচ্ছে না টাকাও দিচ্ছে না। অনেকে সর্বশান্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন।
বক্তারা আরো বলেন,ইট ক্রয়ের টাকা ফেরত চাইতে গিলে আব্দুল রাজ্জাক উল্টো আরো মামলার ভয়ভিতি দেখায়। এছাড়া পাওনাদারের টাকার পরিবর্তে জমি লেখে দিবে বলে বার বার আশ্বাস দিলেও তা আজও তা বাস্তবায়ন করেনি।
ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com