প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ৩:২১ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু
মানিকগঞ্জ সংবাদদাতা ১৫সে;
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে ।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামে আসমা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতর নাম আল-আমিন (২০)। তিনি তালেবপুর ইউনিয়নের মসলিশপুর গ্রামের আসলাম হোসেন পান্নার ছেলে।
সহযোগী রাজমিস্ত্রী রায়হান হোসেন বলেন- প্রায় ১ মাস যাবৎ তারা তালেবপুর ইউনিয়নের রাজিব হোসেনের স্ত্রী আসমা বেগম (৪০) এর বাড়িতে দৈনিক মজুরিতে রাজমিস্ত্রীর কাজ করেন।
বৃহস্পতিবার তারা প্রতিদিনের মত কাজে এসে বাড়ির ছাদে সেন্টারিংরে কাজ শুরু করে । আল আমিন মাথা উচু করে দাড়াঁতে গেলে পল্লী বিদুৎতের তারের সাথে জড়িয়ে গেলে সাথে সাথে তার শরীরের আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, আসমা বেগমের বাড়ির ছাদের মাত্র তিন ফুট উপরে পল্লীবিদুৎতের তার রেখে তার বাড়ির কাজ শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com