প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ
মানিকগঞ্জের মিতরা ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ সংবাদদাতা ,
ইসলামী ব্যাংকের সেবা মাস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আউটলেট শাখার উদ্যোগে এক গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্যাংকের হলরুমে তাওহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন।
শাহিনুর ইসলাম তারেকের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মিতরা লিটল ফ্লাওয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক,ব্যবসায়ী আসলাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান,মোঃ আব্দুস সালাম,মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন ,গ্ৰাহকদের আমানতের টাকা দিয়ে ইসলামী ব্যাংক সুদ মুক্ত ব্যবসা পরিচালনা করে থাকে। এখানে গ্রাহকদের টাকা হারানোর কোন ভয় নেই। অল্প কয়েকদিনই ইসলামী ব্যাংক আবার পূর্বের ন্যায় সুনাম অর্জন করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com