প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ
মানিকগঞ্জের হরিরামপুরে মহিলা আ”লীগের সভাপতি মৃদুলা রহমান নীলু ও সাধারণ সম্পাদক শামিমা আক্তার
হরিরামপুর প্রতিনিধিঃ৩০ মার্চ
মানিকগঞ্জের হরিরামপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নীলু ও সাধারণ সম্পাদক শামিমা আক্তার চায়না নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ডাকবাংলোর সামনে অনুষ্ঠিত সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান এবং সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি এ কমিটি ঘোষণা করেন।
এর আগে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মৃদুলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম উপস্থিত ছিলেন। সম্মেলন উদ্ভোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুরুন্নেছা মান্নান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব শামিমা আক্তার চায়নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান এবং সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন, যুগ্ন আাহ্বায়ক মোল্লা ফরিদ, ছাত্রলীগ সভাপতি মোঃ লুতফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com