মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ৩ মার্চ
মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালানোর সময় গনপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে।অপর ২ জন গুরুত্বর আহত হয়েছে। নিহত ডাকাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল সদর উপজেলার বনপারিল গ্রামেরর ইউসুফআলী মেম্বারের বাড়ীতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাদের জিম্মি করে স্বর্ণাংকার ও নগত টাকা লুট করার সময় ডাক চিৎকারে এলাকর লোকজন এগিয়ে এসে ৩ ডাকাতকে আটক করে।এ সময় এলাকার লোকজন গনপিটুনী দেয়।আহত তিন ডাকাতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বাড়ীর মালিক আলী আহমেদ জানান, ডাকাতরা তাদের ১০ ভড়ি স্বর্ণ ও নগত ৩ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে ।আটক একজনের নাম মিন্টু তার বাড়ী সদর উপজেলার চেগারকোনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রব সরকার জানান.ঘটনার বিষয় আমি শুনেছি।
--
বিস্তারিত আসছে.....
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com