প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
দৈনিক ভয়েস ডেক্স ,২৯ অক্টোবর
খুরচা সার ব্যবসা টিকিয়ে রাখা ও কৃষি উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে বিদ্যমান সার বিক্রয় নীতিমালা পুনর্বিবেচনার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
এর স্মারকলিপিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নিবেদন জানিয়ে বলেন খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার সহ পাঁচ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্ৰহীতা আর্থিকভাবে, লাইসেন্স বাতিল প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত হবে। যার নেতিবাচক প্রক্রিয়া দেশের তৃণমূলে আঘাত হানবে। তাই খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বলবৎ ও চলমান রেখে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ এর টি.ও নিবন্ধন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান নীতিমালায় সার বিক্রেতাদের ন্যায্য সুযোগ না থাকায় কৃষক পর্যায়ে সারের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিদ্যমান নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের টিকে থাকার সুযোগ সৃষ্টি করা হোক, যাতে কৃষি উৎপাদন অব্যাহত থাকে।
এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ শরিফ আহমেদ, সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোঃ আজিজুল হক, সাটুরিয়া উপজেলার শাখার সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে সার ব্যবসা ও কৃষি উৎপাদন উভয়ই টিকে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com