শাহীন তারেক, মানিকগঞ্জ ০৯ মার্চ
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো “ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা”।
গতকাল মানিকগঞ্জ সদর থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।
পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল সহ নানাবিধ কর্মকান্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যা”েছ। যে কোন ক্লান্তি লগ্নে বিশেষ করে করোনা কালীন সময়েও মানিকগঞ্জ জেলা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেয়া হ”েছ জনগণের দোরগোরায়।
এসময় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলীসহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিট পুলিশের সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর , সাংবাদিক এবং ¯’ানীয় জনগণ উপ¯ি’ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com