প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা,৯ সেপ্টেম্বর
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার জেলা মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌরসভার আন্ধারমানিক চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ।
আফরোজা খান রিতা নেতৃত্বে মিছিলটি বেউথা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছাইলে পুলিশি তাদের বাধা দেয় । পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার, সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান ও গোলাম কিবরিয়া সাঈদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন যাদু, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু ,সদস্য সচিব মোঃ,তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্না খান।
এ সময় বক্তারা বলেন এই ফ্যাসিবাদী ভোটবিহীন সরকার মিথ্যা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা প্রদান করে দীর্ঘদিন যাবত কারারুদ্ধ করে রেখেছেন। দীর্ঘদিন কারাবদ্ধ থাকার কারণে দেশ নেত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই ভোট বিহীন সরকারকে দেশের জনগণ আর দেখতে চায় না।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com