মানিকগঞ্জে স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস
মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৫ অক্টোবর
মানিকগঞ্জে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, ¯’ানীয় সরকার শাখার উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিক, সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ আরশ্বাদ উল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হোসেন ও জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর সহকারি প্রকৌশলী মো.কাবুল খানস প্রমূখ।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারন মানুষকের বিশেষ ভাবে সর্তক করতে হবে। না হলে আমাদের লক্ষ পূরন হবেনা। কারন আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারির কম জানে। তাদের সর্তক করাই আমাদের মূল লক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com