প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
মানিকগঞ্জে হেরোইন কারবারি চক্রের ৭ সদস্য গ্রেফতার
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা, ২৮ জুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার উত্তর কাউন্নারা ও ফুকুরহাটি কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পৃথক দুটি অভিযান থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪২ গ্রাম হেরোইন জব্দ করা হয় যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
গ্রেফতাররা হলেন, খোকন চন্দ্র দাস (২৪), সঞ্জয় হালদার (৩৫), মিজানুর সান্ডাল (৩৬), মো. চাঁন মিয়া (৫২), বিজয় দাস (৩১), মো. জহিরুল ইসলাম মিয়া (২৬) ও মো. সোহেল রানা (২৭)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার সাটুরিয়া উপজেলার কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ খোকন চন্দ্র দাস, সঞ্জয় হালদার ও মিজানুর সান্ডালকে গ্রেফতার করে। অপর একটি অভিযান চালিয়ে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে ৩৮ গ্রাম হেরোইনসহ মো. চাঁন মিয়া, বিজয় দাস, মো. জহিরুল ইসলাম মিয়া এবং মো. সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাটুরিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com