প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ৫:০১ অপরাহ্ণ
মানিকগঞ্জে ৫ কেজি গাঁজা এক মাদক ব্যাবসায়ী আটক
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা ঃ ৬ এপ্রিল
মানিকগঞ্জের সদর উপজেলায় ৫ কেজি গাঁজা ও নগদ অর্থসহ কোহিনুর ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যাবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক কোহিনুর ইসলাম সদর উপজেলার রাজিবপুর এলাকা মৃত রজ্জাব হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি একশ গ্রাম গাঁজা ও নগদ ৩৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
আটকের পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনর্চাজ মো. কামরুজ্জামান বাদি হয়ে সদর থানায় মাদক আইনে মামলার দায়ের করেছেন।
এসয়ম সহকারি পরিচালক শিরীন আক্তার ও ইনচার্জ মো.কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com