প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
মানিকগঞ্জ জেলায় প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোছাঃ ইয়াছমিন খাতুন
শাহীন তারেক মানিকগঞ্জ ,২২ ডিসেম্বর
মানিকগঞ্জ জেলা এ প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোসাম্মত ইয়াছমিন খাতুন।
তিনি আজ সোমবার ২২ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা পুলিশ হিসেবে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপারকে মানিকগঞ্জ জেলার ঊর্দ্ধতন অফিসারবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।
যোগদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সুজন সরকার, পুলিশ সুপার (ডিএসবি)ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সালাউদ্দিন,সদর থানার ইনচার্জে এস এম আমান উল্লাহ, এছাড়া আরআই পুলিশ লাইন্স সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে,নবাগতা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর আগে ঢাকা এন্টি টেররিজম ইউনিট কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com