মানিকগঞ্জ প্রতিনিধি ॥ ১০ ফেব্রুয়ারী
মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় ৪র্থ ও ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল লতিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিক,ঘিওর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা,মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাসহ নবনির্বাচিত চেয়ারম্যানরগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com