সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে খলিলুর রহমান(৫০) নামের এক ব্যক্তি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে চর কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-খলিলুর রহমান ঐ এলাকার ওয়াহেদ আলী আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,ভাইদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধী নিয়ে অভিমান করে বাড়ির লোকজনের অজান্তে বাড়ি পাশে ঝোপঝারের মধ্যে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে । পরে হঠাৎ পথচারিদের নজরে এলে বিষয়টি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com