সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জনৈক তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবু(৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানাপুলিশ।
শনিবার সকালে উপজেলার পৌর এলাকার আজিমপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান ওই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিত জনৈক ওই স্কুল ছাত্রী পৌর এলাকার হাবিবুর রহমান হাবুর দুঃসম্পর্কের আত্মীয়। শুক্রবার বিকেলে হাবিবুর রহমান ওই ছাত্রীকে রান্না করার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা ওই রাতে বিষয়টি তার বাবাকে জানায়। পরে শনিবার সকালে কিশোরীর পিতা সিংগাইর থানায় অভিযোগ করলে থানা পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করেন।
সিংগাইর থানার ওসি(তদন্ত) শেখ আবু হানিফ বলেন, এবিষয়ে ধর্ষিত স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com