সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পেঁপে ক্ষেত ত থেকে জবেদালী(৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের লাঙ্গলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড় নিজ জমির পেঁপে খেত থেকে তাকে উদ্ধার করেন। নিহত জবেদালী ঐ এলাকার মো.নুর মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়,জবেদালী নিজ জমিতে পেঁপে ছিড়তে ভোর ৪ টায় বাড়ি থেকে বের হন। পেঁপে ছিড়ে বাড়িতে আসতে বিলম্ব দেখে তার স্ত্রী শিল্পী আক্তার চকে গেলে তাকে খোঁজাখুঁজি করে জমিতে স্বামীকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজনসহ তার ২ ছেলে জনি মিয়া ও হৃদয় হোসেন ঘটনাস্থলে গিয়ে জবেদালীকে মৃত দেখতে পায়। তার পরিবারের ধারণা কে বা কারা তাকে হত্যা করে রেখে গেছে।তবে মৃতের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন দেখা যায়নি ।
এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com