প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২২, ১১:০৪ অপরাহ্ণ
সিংগাইরে মোটরসাইকেল দূর্ঘটনায়এক শিক্ষার্থী নিহত
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সাজিদ(১৭)নামের এক শিক্ষার্থী মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকায়।
নিহত সাজিদ হোসেন উপজেলার দক্ষিণ জাইল্যা গ্রামের সৌদী প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে। সে এবার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।
স্থানীয়রা জানায়, রবিবার(৯জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সাজিদ ও তার বন্ধু মামুনকে নিয়ে মোটরসাইকেল যোগে চারিগ্রাম-বালুখন্ড সড়কের ঘুরতে বাড়ি থেকে বের হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় নুরুনীগঙ্গা গাজীখালী নদীর ব্রীজের সাইডে নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজ মোল্লার টিনের ঘরে ঢুকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com