মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এস.এ খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন স্বাস্থ্যবিধি মেনে,অবাধ ও সুষ্ঠভাবে চলছে। আজ বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন বিজয়ী হবে। এতে ভোটার সংখ্যা ৭৫৫ জন।
প্রিজাইডিং ও উপজেলা পরিসংখ্যান অফিসার এসএম হবিবুর রহমান বলেন-সুষ্ঠভাবে নির্বাচন চলছে। আশা করি সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com