জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে চমক দেখালেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের ৩ নং চালা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শাকিল মোল্লা।
৩ জানুয়ারী দুপুরে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণার শেষ দিনে এক মিছিল বের করে। এ মিছিলে স্বতস্ফুর্তভাবে প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলটি ইউনিয়নের স্বপ্নপুরি থেকে লাউতা, আগ্রাইল, খলিলপুর, সট্টি, দিয়াবাড়ি হয়ে চালা বাজারে এসে মিছিলটি শেষ হয়।
এ প্রসঙ্গে শাকিল মোল্লা জানান, "জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থনে আমি প্রার্থী হয়েছি। আমি সকল শ্রেণীপেশার মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। জনগণ যে ভালোবাসা আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচনের ফলাফল যাই হোক, আমি জনগণের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।"
আগামী ৫ জানুয়ারী উপজেলার ১৩ টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৫ জন,মোট ভোটার সংখ্যা ১৭৬০৮ জন, ।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com