জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল হতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েল অধীনস্থ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় প্রদর্শনীর আয়োজন করে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। অনুষ্ঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম। প্রাণী সম্পদ অফিসের এলএফএ মনোরঞ্জন হালদার মাধবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারাদের ৫০টি প্রদর্শনী স্টল নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com