প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১, ১১:১০ অপরাহ্ণ
হরিরামপুরে যুবলীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ বর্ধিত অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের উদ্বোধনে প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি।
গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা ও মো. কামাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চলতি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গালা ইউনিয়নের প্রার্থী রাজিবুল হাসান রাজিব, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাফর ইকবাল বিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে বিজয়ের জন্য একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল সূত্রধরের সঞ্চালনায় জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.swadeshbanglanews24.com