মানিকগঞ্জ , ১ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিরামপুর উপজেলা শাখার আমির হাফেজ লোকমান হোসেন।
বক্তারা বলেন, ন্যায়-নীতিনিষ্ঠ ও আদর্শ সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের ভূমিকা অপরিসীম। তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের প্রতিটি স্তরে দাওয়াতি কাজকে আরও বেগবান করতে হবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করার পাশাপাশি আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com