মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইর পৌর সভার ৪ নং ওয়ার্ডের অসহায়, দুস্থ্যদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান নগদ অর্থ প্রদান করেছেন। শনিবার(২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে নিউ মার্কেট সংলগ্ন চর আজিমপুর আব্দুর রহমানের নিজ বাড়ি থেকে কাংশা আংশিক ও চর আজিমপুরের প্রায় ১৩০ জন পরিবারের মাঝে এ নগদ অর্থ দেয়া হয়। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন,পৌর সার্ভিস এসোসিয়েশন সিংগাইর পৌরসভা সভাপতি মো.সাইদুর রহমান,সিংগাইর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। সুবিধাভোগীরা নগদ অর্থ পেয়ে অনেক খুশি।
সুবিধাভোগী আব্দুর রহিমের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,আব্দুর রহমানের দেয়া নগদ টাকা আমার খুব কাজে আসবে। ঈদকে সামনে রেখে টাকা পাওয়ায় অনেক খুশি বলে জানান তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান বলেন,আমি চেষ্টা করে যাচ্ছি গ্রামের অসহায় মানুষে পাশে থাকতে। ৪ নং ওয়ার্ডের লোকজনের জন্য আমার দূয়ার সব সময় খোলা থাকবে। ভবিষ্যতে তিনি মা,বোনদের ফ্রি চিকিৎসার জন্য গাইনি ডাক্তারের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *