মানিকগঞ্জ প্রতিনিধি ,০৮ মে

মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশে শেষ হলো ৩ দিন ব্যাপী জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি মেলা ও গনিত ক্যাম্প এবং গনিত অলিম্পিয়াড।তবে সব ছাপিয়ে মূল আকর্ষন হয়ে উঠে তরুন বিঞ্জনী,গ্রামের ছেলে জুলহাসের নিজের তৈরি বিমান ,যা নিয়ে তিনি যমুনার চর হতে নদীর উপর দিয়ে আকাশে উড়ে নতুন রেকর্ড করেছেন।
আজ বৃহসপতিবার বিকালে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই মনমুগ্ধকর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান অতিথি হিসাবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন মানিকগঞজ্ জেলা প্রশাসক যুগ্ন সচিব ড.মানোয়ার হোসেন মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ,এনপিআই এর প্রিন্সিপাল ড.ফারুক হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুুর ইসলাম প্রমুখ।
বৃহসপতি বার সকালে বিঞ্জানের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ।
মানিকগঞ্জের ছেলে জুলহাস বিমান বানিয়ে আকাশে উড়ে তাক লাগিয়েছেন পুরো দেশের মানুষকে।কিন্তু মানিকগঞ্জ জেলা শহর ও আশে-পাশের হাজার হাজার মানুষ অনলাইন,ইউটিউব,বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিমান উড়ার দৃশ্য দেখলেও বাস্তবে কাজে থেকে জুলহাস ও তার বিমান দেখার সুযোগ এতো দিন হয়নি।সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা বিশেষ সহযোগিতায় জুলহাসের এই বিমান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।মানুষ নিজ চোখে এই সৃষ্টি দেখতে দেবেন্দ্র কলেজ মাঠে হুমরি খেযে পড়ে।নিজ জেলার সন্তানের এ আবিস্কার দেখে সকল শ্রেনীর মানুষই মুগ্ধ।মূলত জুলহাসের এই বিমানের কারনেই বিঞ্জান মেলাটি সার্বজনিন মেলায় পরিনত হয়।
গত ৬ই মে থেকে শুরু হওয়া এ আয়োজনটি ছিলো মানিকগঞ্জে আয়োজিত এ যাবত কালের অন্যতম সেরা বিঞ্জান মেলা।
৪৬তম জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে তিন দিন ব্যাপী বিঞ্জান মেলা,৯ম বিঞ্জান অলিম্পিয়াড,৯ম বিঞ্জান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিঞ্জান বিষয়ক সেমিনার,গনিত ক্যাম্প ও গনিত অলিম্পিয়াড২০২৫ সফল ভাবে সম্পন্ন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *