
শিবালয় প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, বেপরোয়া গতি ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ের বরংগাইল বাসস্ট্যান্ডে গণঅবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন হয়।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি থেকে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানানো হবে। পাশাপাশি বেপরোয়া গতি, মাদকাসক্ত চালক, অতিরিক্ত যাত্রী বহনসহ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
