
স্টাফ রিপোর্টার,
সচেতনতা বৃদ্ধি এবং সড়ক আইন মেনে চলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ ও কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের যুগ্ম সচিব রুবাইৎ-ই-আশিক।
বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর)সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে বা দুর্ঘটনার হার কমিয়ে আনতে। এজন্য চালক, যাত্রী, পথচারীসহ সড়ক ব্যবহারকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে ১২টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।
