মানিকগঞ্জ  প্রতিনিধি,৩১ মার্চ

মানিকগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপির জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জামিলুর রশিদ খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এডভোকেট জামিলুর রশিদ খান দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে আইন পেশা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির জেলা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

তার এ নিয়োগকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *