
মানিকগঞ্জ সংবাদদাতা, ২৮ জানুয়ারি
মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে ৯০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি )মানিকগঞ্জ সিআরপি ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের।
কম্বল বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জ জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট মোহাম্মদ মাছুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আরো উপস্থিত ছিলেন সিআরপির ইআরএইচআরপিডি’র প্রকল্প ব্যবস্থাপক রহমাতুল বারী, সিআরপির অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম, এডভোকেট মতিউর রহমান আঙ্গুর প্রমুখ।
সাবেক সংসদ সদস্য শাম্মী শের বলেন,প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয।তারা রাষ্ট্রের একটি অংশ। অন্যান্য মানুষের মতো তারাও স্বাভাবিক জীবন যাপন করবে।
সিআরপি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতালে রুম সংকটের কারণে সঠিকভাবে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না ।তাই সরকারের কাছে নতুন ভবনের আহ্বান জানান তিনি
