
স্টাফ রিপোর্টার ,মানিকগঞ্জ ।।
মানিকগঞ্জের পুটাইল ইউপির ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব মো: নজরুল ইসলাম খান ১ কোটি ৭২ লক্ষ ৯৪ হাজার ৮১৮ টাকার বাজেট ঘোষনা করেন। যা গত বছরের চেয়ে ৩৩ লক্ষ ৬৬ হাজার ৩৪ টাকা কম। তবে এবারে সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে যোগাযোগ খাতে, ৭২ লক্ষ ৪৮ হাজার টাকা। পুটাইল ইউপি চেয়ারম্যান মো: মহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়াামীগ পুটাইল শাখার সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস গিনি,জাতীয় পার্টি পুটাইল শাখার সভাপতি আব্দুস সামাদ, আবুল বাসার আব্বাসী সহ- সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা, উপ সহকারী কৃষিকর্মকর্তা মো: মোসারফ হোসেন, জামাল উদ্দীন মাস্টার সাধারন সম্পাদক আওয়ামীলীগ পুটাইল শাখা, দীনবন্ধু রায় প্রধান শিক্ষক লেমুবাড়ী উচ্চ বিদ্যালয়, মো: রফিজ উদ্দীন সমাজ সেবক প্রমুখ। উক্ত বাজেটে সন্তোষ্ট প্রকাশ করে বক্তারা বলেন, প্রকাশিত বাজেটটি যেন লোক দেখানো এবং শুধু কাগজ করমে না হয়ে সঠিকভাবে বাস্তবায়ন হয়। আর সঠিক ভাবে বাস্তবায়ন হলেই পুটাইল ইউনিয়ন হবে উঠবে উন্নয়নের একটি রুলমডেল। পরিশেষে সমাপনি বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতি মহিদুর রহমান মহিদ।

