
শাহীন তারেক,মানিকগঞ্জ-২০ মার্চ
মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে নাজেহাল- গ্রেফতার এবং যুবদলকে জড়িয়ে প্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছে জেলা যুবদল।
জেলা যুবদল নেতৃবৃন্দ ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সময়ের আচরন ও জেলা শহরে প্রবেশের পথে খালপাড়ে পুলিশ কর্তৃক ঘর নির্মান করে ব্যবসা পরিচালনার প্রতিবাদ জানানা।
সংবাদ সম্মেলনে যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম বিশ্বাস বাবুর স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।
লিখিত বক্তব্যে বলা হয়, গেল রবিবার (১৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদল নেতা ফজলুল করিম শামীমের সাথে ট্রাফিক কনস্টেবল রফিকের সামান্য বাকবিতন্ডা হয়। রিকশাচালকের চাবি নিয়ে তাকে মামলা দেওয়ার হুমকি দেয় পুলিশ, এ ঘটনায় যুবদল নেতা শামীম প্রতিবাদ করে। এই প্রতিবাদকে কেন্দ্র করেই বাকবিতন্ডার ঘটনা ঘটে। তখন প্রকাশ্যে পুলিশ তার (শামীম) সাথে অসদআচরণ করে। এই ঘটনায় যুবদল নেতা ও তার স্ত্রীসহ প্রকাশ্যে পুলিশের কাছে ক্ষমা চান। পুলিশ এ সময় আরো ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে নির্যাতন করতে-করতে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ১/১১ সময়ের মতো যুবদল এবং বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোন অপরাধ ঘটে থাকলে আমরা চাই সেখানে আইন প্রয়োগ। তাই বলে মিডিয়ায় সত্যতার বাহিরে যত্রতত্র লেখারও তীব্র নিন্দা জানাই আমরা।
তুহিনুর রহমান তুহিন আরো বলেন.জেলা শহরে প্রবেশের মুখে খালপাড়ে ট্রাফিক পুলিশ কর্তৃক দোকান নির্মানের ফলে নতুন করে আর একটা ব্রীজ নির্মান সম্ভব হচ্ছে না।এ কারনে মানিকগঞ্জ শহরে দীর্ঘদিন যাবত যানযট লেগেই আছে।আমরা জানতে পেরেছি যে,জেলার আইন-শৃংখলা কমিটির মিটিং সহ বিভিন্ন ফোরামে বিষয়টি বার বার তোলা হলেও অদৃশ্য কারনে এখন পুলিশের দোকান বহাল তবিযতে আছে।এ দোকানের জায়গাও সরকারের। জনগনের প্রয়োজন যদি বড় হয় তাহলে অবশ্যই রাস্তার জায়গা পুলিশকে ছাড়তে হবে।আমরা দ্রæত পুুলিশের এ দোকান ভেঙ্গে রাস্তা ও ব্রীজ করার দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন,দ্রæত শামীমকে মুক্তি দিতে হবে অন্যথায় আমারা আন্দোলনে নামতে বাধ্য হবো।
এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, যুগ্ন আাহবায়ক মাহাবুবুর আলম উজ্জল,সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
