ডেক্স রিপোর্ট ঃ১৪ নভেম্মাবর

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালোই এলাকায় মাদক বিরোধী এক অভিযানে মাদকসহ ৩ ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, রোববার ১৪(নবেম্বর) অভিযানে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন কালাই গ্রামের আব্দুল মান্নান এর মালিকানাধীন মাইমুনা টিম্বার ট্রেডার্স এর সামনে ফাঁকা জায়গা হতে তাদের আটক করা হয়।

কৌড়ী এলাকার মোঃ পারভেজ (৩৫),  কদমতলা এলাকার মোঃ এহছান ওরফে মিলন শেখ(৩০) ও কামারঘোনার মোঃ আরিফ(২৯)।

এ সময় উক্ত আসামীদের নিকট হতে ২৭.০০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রির ১৭৪০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীগণ সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য।উক্ত আসামীগন দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে হরিরামপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট বিক্রি করে আসছে। অবশেষে জঅই-৪, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ঘটনাস্থল হতে উক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।

উক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে।সূত্র আমার নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *