
মানিকগঞ্জ,
মেটলাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর উদ্যোগে আগামীকাল রোববার মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনটি একযোগে মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলা মাঠ এবং সিংগাইর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে থাকছে দেশ-বিদেশের নানা বিষয়ের বইয়ের সমাহার, পাঠকদের জন্য বিশেষ ছাড়ে বই বিক্রি, শিশু-কিশোরদের জন্য আকর্ষণীয় বই কর্নার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকরা জানান, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং সৃজনশীল সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই এ ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সকল বইপ্রেমী ও সংস্কৃতিমনাদের এ সৃজনশীল আয়োজনে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
