নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম হারুণার রশিদ খান মুন্নু-এর সহধর্মিণী এবং বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, সংসদ সদস্য, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আফরোজা খানম রিতা-র মাতা হুরুণ নাহার।

পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক দল তাঁর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাঁর আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে মহান আল্লাহর নিকট তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
সবার কাছে মরহুম পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *