মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জ জেলা পরিষদের নবাগত প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান দায়িত্ব গ্রহণের পরপরই জেলার প্রয়াত বিশিষ্ট নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করেছেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি প্রয়াত মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুর কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এছাড়াও সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব খান ও নিজাম উদ্দিন খানের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (১ এপ্রিল) পর্যায়ক্রমে এই চারজন প্রয়াত নেতার কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মেজবা উদ্দিন, সাধারণ সম্পাদক মহীউদ্দীন স্বপন, কার্যকরী সদস্য মশিউর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান লিটন, অ্যাডভোকেট সাদুজ্জামান খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নবাগত জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *