
স্টাফ রিপোর্টার ,
সাবেক ছাত্রনেতা ও মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোঃ রতন খাঁন বলেছেন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক স্বনির্ভর মানবিক মানিকগঞ্জ গড়তে চাই। আগামী সংসদ সদস্য হিসেবে বিএনপি যদি আমাকে মনোনীত করে তাহলে আমার মেধা ও দলের পরামর্শ নিয়ে সকল উন্নয়নমূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।
ঈদ পরবর্তী নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় ভোটারদের এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে আমি বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছি। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থাকতে চাই।তাই দলের কাছে আমি মনোনয়ন প্রত্যাশা করছি।

