
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সিংগাইর শাখার আয়োজনে পৌরসভার আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজার ৩য় তলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মো.মাহবুবুর রহমান মিঠুর সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্যে রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুল্লাহ আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.সাজেদুল আলম তালুকদার(স্বাধীন),দপ্তর সম্পাদক মো.আউয়াল শরিফ খোকন,সাবেক জামশা ইউপি চেয়ারম্যান মো.নুরল হক,সাবেক সিংগাইর সরকারি কলেজের ভিপি মো.মহসীনুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.সাইদুর রহমান সাগর,শ্রমিক দলের সভাপতি মো.আকবর আলী,কৃষকদলের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম,মৎস্যজীবি দলের সভাপতি এ্যাডভোকেট মো. জাকির হোসেন ,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.দ্বীন ইসলাম প্রমুখ। এতে উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরিশেষে আলোচনা সভার সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় বক্তব্যে ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
