মানিকগঞ্জের সাটুরিয়ায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও হামদ ও নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সীরাতুন্নবী (সাঃ) উপর আলোচনা করেন, দৌলতপুর দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি, সাটুরিয়ার বাজার মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম ফিরোজী, মানিকগঞ্জ কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *