হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
২৭ অক্টোবর (রোববার) উপজেলা যুব দলের আয়োজনে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর আন্ধারমানিক বাস ভবনে জেলা বিএনপি’ র সভাপতি আফরোজা খান রিতার নির্দেশনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেনের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ প্রায় তিন শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষাসহ ডায়াবেটিস ও অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাস মিয়া, মাসুম শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক ও যুবদল নেতা শাকিল মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *