স্টাফ রিপোর্টার ,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতা ও মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোঃ রতন খাঁন বলেছেন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক স্বনির্ভর মানবিক মানিকগঞ্জ গড়তে চাই। আগামী সংসদ সদস্য হিসেবে বিএনপি যদি আমাকে মনোনীত করে তাহলে আমার মেধা ও দলের পরামর্শ নিয়ে সকল উন্নয়নমূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।

ঈদ পরবর্তী নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় ভোটারদের এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে আমি বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছি। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থাকতে চাই।তাই দলের কাছে আমি মনোনয়ন প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *