শাহীন তারেক,মানিকগঞ্জ, ২৪ জুন।।
মানব পাচার ও অনিয়ম অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে জেলা এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন খুরশিদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক আব্দুল জলিল খন্দকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর‌ হোসেন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক অলকা প্রভা দে, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, অভিবাসন একটি সম্ভাবনার দিক। কিন্তু অনিয়ম ও দালালচক্রের কারণে অনেক প্রবাসী প্রতারণার শিকার হচ্ছেন। তাই অভিবাসনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি।
এছাড়াও, কর্মশালায় মানব পাচারের বিভিন্ন কৌশল, প্রতিরোধে আইনগত পদক্ষেপ, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া এবং সমাজে সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড.মানোয়ার হোসেন মোল্লা বলেন,সঠিক তথ্য ও সচেতনতাই পারে মানব পাচার রোধ করতে। এজন্য সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *