মানিকগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর
মানিকগঞ্জে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার সাফল্যের ২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে কেককাটার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাবিত হয়।

এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্ববায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোঃ বশির আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পদাক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি অতীন্দ্র চক্রবত্তী (বিপ্লব), যুগান্তর পত্রিকার স্টাফ রির্পোটার মতিউর রহমান, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্ত্তী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম, ৭১টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মঞ্জুর রহমানসহ ইলেকট্রিক  ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো: বশির আহামেদ বলেন,দৈনিক কালবেলা আমাদের সকলের পরিচিত এক সুনাম ধন্য পত্রিকা। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কালবেলা আজকে সবার কাছেই পরিচিত। প্রত্রিকাটি সামনের দিনে দেশ ও সমাজ উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা
এ পেশাকে কেউ যেন বিক্রিত করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন। সাংবাদিকদের কে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পারে সেদিকে সরকারের খেয়াল আছে বলে জানান তিনি। যতটুকু সম্ভব ন্যায়ের পথে থেকে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ বশির আহামেদ কে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *