
সোমবার দেশব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর মোঃ জকির হোসেন ,লায়ন্স ক্লাবের ও ড্রিম সিটির সভাপতি লায়ন্স লুৎফর রহমান, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও ডাইরেক্ট সামছুল রহমান, সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন্স ইজাজ আহমেদ, সদর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মাসুদুল হক মাসুদ,ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড.ফারুক হোসেন, সিআরপি হাসপাতালের অধ্যক্ষ মোঃ মাহাবুব ইসলাম, ল্যাব-২৪ এর পরিচালক ডাঃ আল মামুন,প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, টিআরইউর সভাপতি মনিরুল ইসলাম মিহির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের উদ্যোগে অনাথ আশ্রম ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ, গাছের চারা বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফিজিওথেরাপি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা রা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আমাদের সমাজে অনেক সময় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতির বদলে অবহেলা দেখা যায়। অথচ তারা আমাদেরই ভাই-বোন, সন্তান। তাদের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো। সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সহযোগিতা করেন সিআরপি মানিকগঞ্জ, এনপিআই এবং ল্যাব ২৪ দিনব্যাপী এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
