
সিংগাইর মানিকগঞ্জ ,৩১ অক্টোবর
বাহরাইন প্রবাসী শাহ আলম। বাবা-মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টার যোগে নিজ বাসায় ফিরলেন তিনি।দীর্ঘ নয় বছর পর বাহরাইন থেকে বাড়ি ফিরার সময় সেই শখ পূরণ করলেন শাহ আলম। রবিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে একটি পরিত্যাক্ত কুষি জমি হেলিকপ্টার আসা মাত্রই শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়।
জানা গেছে, মোসলেমাবাদ গ্রামের জহিরুদ্দিনের ছেলে মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে বাহরাইন প্রবাসী। ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু মা-বাবার আবদার, হেলিকপ্টারযোগে বাড়িতে ফিরতে হবে। তাই তিনি রোববার ( ৩১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে ভাড়া করা একটি হেলিকপ্টারযোগে নিজ গ্রামে অবতরণ করেন। এ সময় এ দৃশ্য দেখতে তারবাবা মায়ের শখ পূরণে হেলিকপ্টার নিয়ে বাড়ি ফিরলো ছেলে

প্রবাসি শাহ আলমের ছোট ভাই জহিরুল ইসলাম জানান,আমার মা বাবার ই্”ছা ছিল ভাইকে হেলিকপ্টার করে বিয়ে করাবে। তখন আমরা সেই ই”ছা পূরণ করতে পারি নাই। নয় বছর বছর পর ভাই আমার মা-বাবার সেই ই”ছা কিছুটা হলেও পূরণ করেছে।
প্রবাসি শাহ আলমের ছোট ভাই জহিরুল ইসলাম জানান,আমার মা বাবার ই্”ছা ছিল ভাইকে হেলিকপ্টার করে বিয়ে করাবে। তখন আমরা সেই ই”ছা পূরণ করতে পারি নাই। নয় বছর বছর পর ভাই আমার মা-বাবার সেই ই”ছা কিছুটা হলেও পূরণ করেছে।

ছোট বেলার বন্ধু সাদ্দাম হোসেন জানান,বন্ধুকে এক নজর দেখার জন্য সকাল ৭টা থেকে অপেক্ষায় ছিলাম । তাকে কাছে পেয়ে অনেক আনন্দ লাগছে। তিনি বলেন আমাদের গ্রামের মানুষ এত কাছে থেকে কোন হেলিকপ্টার দেখে নাই। আজ বন্ধুর মাধ্যামে দেখার সুযোগ হলো।
