মানিকগঞ্জ সংবাদদাতা ৯ মে
আওয়ামী-লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে বিপ্লবী মঞ্চের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার রাতে শহীদ রফিক চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে খালপাড় ব্রীজে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মশাল মিছিল শেষে
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার মুখপাত্র আসাদুল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা শাখার অর্থ ও দপ্তর সম্পাদক মাহবুবর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি মামুন শেখ। সমাপনী বক্তব্য রাখেন বিপ্লবী মঞ্চের মুখপাত্র এহসানুর রহমান।

এসময় বক্তব্যরা অবিলম্বে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এর নিষিদ্ধ ও বিচার দাবি করেন। এছাড়াও পরবর্তীতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেয়।