মানিকগঞ্জ,
মানিকগঞ্জে আইরমাড়া-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের একশ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ মে) মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ।
আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহীন তারেকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস,বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহীদ ইসলাম সুজন, বিএনপির জেলা কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন খান হাবু, সিদ্দিকুর রহমান চাঁন মিয়া,শরিফ হোসেন, সাধারণ সম্পাদক সোহান মিয়া, যুগ্ম সম্পাদক রাজিব আহমেদ,সহ-সম্পাদক ইলিয়াস আহমেদ জীবন,কোষাধ্যক্ষ মোঃ রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া,ক্রীড়া সম্পাদক লতিফুর রহমান,সহ-ক্রীড়া সম্পাদক সিহাব আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী টুর্নামেন্টে ভ্রমর একাদশ ৫৮ রানে ফ্যামিলি একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠে।টুর্ণামেন্ট মোট আটটি দল অংশগ্রহণ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *