মানিকগঞ্জ সংবাদদাতা,১৫ মে
মানিকগঞ্জের শিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রজ্জব আলী মল্লীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
জানা গেছে শিবালয় উপজেলার বোয়ালী গ্রামের রজব আলী মল্লিকের বাড়ির গতকাল মাঝ রাতে গোয়াল ঘরে  মশার কয়েল হতে সৃষ্ট আগুনে ২টি গরু পুরে মারা যায়।
আজ বৃহস্পতিবার ১৫ মে সকাল ১১ ঘটিকার সময় রজব আলী মল্লিকের বাড়িতে জেলা প্রশাসক মানিকগঞ্জ ড. মানোয়ার হোসেন মোল্লা  পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার নগদ টাকা  ও ২৫ কেজি চাউল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন মহোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *